সোমবার, ২১শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৬ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বিশ্ববাজারে কমলেও দেশে কেন জ্বালানি তেলের দাম বাড়াচ্ছে সরকার, বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতি কী ছিল *** জ্বালানি তেলের দাম বাড়ায় জনজীবন আরও দুর্বিষহ হবে: জামায়াত *** জ্বালানি তেলের দাম বৃদ্ধির পর বাস ভাড়া বাড়ানোর দাবি পরিবহন মালিকদের *** জ্বালানি পাচার রোধে মূল্য সমন্বয় করেছে সরকার: প্রতিমন্ত্রী *** বিশ্ববাজারে তেলের দাম কমে ১০১ ডলার *** নৈরাজ্য সৃষ্টির চেষ্টা হলে বিএনপি হাত গুটিয়ে থাকবে না: রিজভী *** একাত্তরের ভূমিকার জন্য ক্ষমাপ্রার্থনার প্রস্তাবে সমর্থন ছিল মুজাহিদ, কামারুজ্জামান ও কাদের মোল্লার *** জামায়াত বারবার ‘ক্ষমা’ চাওয়ার রাজনীতি করেছে, আনুষ্ঠানিক ক্ষমাপ্রার্থনা করেনি *** এমপি নজরুলের ৪ দিন ও প্রথম স্ত্রীর এক দিনের রিমান্ড *** স্বল্পতম বহর নিয়ে সংক্ষিপ্ত সফরে প্রধানমন্ত্রী: মাহদী আমিন

প্রেমিকাকে নির্যাতন : বাদ পড়লেন ব্রাজিলিয়ান ফুটবলার অ্যান্টনি

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:১১ অপরাহ্ন, ৫ই সেপ্টেম্বর ২০২৩

#

ছবি: সংগৃহীত

ব্রাজিল দল মানেই যেন বিতর্ক। নারী, বান্ধবী কিংবা পার্টি, বিতর্ক ছাড়া যেন সাবেক ব্রাজিলিয়ান ফুটবলারদের জীবনটাই অপূর্ণ। এরই মাঝে সাবেক প্রেমিকাকে নির্যাতনের অভিযোগে ব্রাজিলের বিশ্বকাপ বাছাইয়ের দল থেকে বাদ পড়েছেন ব্রাজিলের তারকা অ্যান্টনি। বিষয়টি এক বিবৃতিতে নিশ্চিত করেছে ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ)।

বিবৃতিতে সিবিএফ জানায়, ‘নির্যাতনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ইউনাইটেডের খেলোয়াড় অ্যান্টনিকে দল থেকে বাদ দেয়া হয়েছে। এ তথ্যগুলো মূলত সোমবার প্রকাশ্যে আসে। এসব বিষয়ে তদন্ত করা দরকার। অভিযোকারীকে রক্ষার জন্য এই খেলোয়াড়কে ব্রাজিল দল থেকে প্রত্যাহার করা হয়েছে।’

অ্যান্টনির সাবেক প্রেমিকা গ্যাব্রিয়েলা ক্যাভালিন অ্যান্টনির বিরুদ্ধে শারীরিক নির্যাতনের অভিযোগ আনেন। ক্যাভালিনের অভিযোগ, গত বছরের জুন থেকে এ বছরের মে পর্যন্ত নানা সময়ে নানা ভাবে তাকে শারীরিক আঘাত করে গেছেন এই ব্রাজিলিয়ান উইঙ্গার।

এদিকে নিজেকে নির্দোষ দাবি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে অ্যান্টনি লিখেছেন, ‘ভক্ত, বন্ধুবান্ধব ও পরিবারের প্রতি সম্মান রেখে বলছি, আমি মিথ্যা অভিযোগের শিকার হয়েছি। আমার মনে হয় এখন এসব বিষয়ে প্রকাশ্যে কথা বলা প্রয়োজন। শুরু থেকেই বিষয়টিকে গুরুত্ব সহকারে এবং সম্মানের সঙ্গে পরিচালনা করছি। পুলিশকে যথাযথ ব্যাখ্যাও দিয়েছি।’

‘পুলিশের তদন্তে আশা করি ন্যায়বিচার পাবো এবং তদন্তের স্বার্থে এর মূল বিষয়বস্তু প্রকাশ করা ঠিক হবে বলে মনে হয় না। তবে আত্মবিশ্বাসের সঙ্গে বলতে পারি যে, অভিযোগগুলো মিথ্যা। ইতিমধ্যে যে প্রমাণ পুলিশকে দেয়া হয়েছে এবং আমার কাছে থাকা আরও যেসব প্রমাণ আছে তাতে আশা করি নিজেকে নির্দোষ প্রমাণিত করতে পারব।’

আর.এইচ/ আই.কে.জে 

ব্রাজিলের তারকা অ্যান্টনি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250